Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য রাস্তার বেহাল দশা, অসন্তুষ্ট হয়ে অভিযোগ তুললো জনগণ

রাস্তার বেহাল দশা, অসন্তুষ্ট হয়ে অভিযোগ তুললো জনগণ

রাস্তার বেহাল দশা, অসন্তুষ্ট হয়ে অভিযোগ তুললো জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : ধরতি আভা জন ভাগীদারি অভিযান করে সরকার রাজ্যের উন্নয়ন নিয়ে ঢাকঢোল পেটাচ্ছে। অথচ গোলাঘাটি বিধানসভার পশ্চিম কাঞ্চনমালা নকুল চৌমুহনি খামারপাড়া থেকে আগরতলা এবং মুসলিম পাড়া হয়ে আগরতলা যাওয়ার রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। বারবার শুধু সংস্কারের নামে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে স্থানীয়দের।

 বিগত বাম আমলেও একইভাবে সংস্কারের নামে আশ্বাস দেওয়া হয়েছিল, তারপর সুশাসনের আমলেও রাস্তাটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। গোটা রাস্তাটির গর্তে পরিণত হয়ে জল জমাট বেঁধে আছে। আবার কোথাও কোথাও ধান জমির মত কাঁদা হয়ে আছে। এই রাস্তা দিয়ে যানবাহন চলা দূরের কথা, মানুষ হেটে পর্যন্ত যাওয়ার উপযোগী হারিয়ে ফেলেছে। এই রাস্তাটি নিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু সংস্কার করার কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর সহ সরকার।

বিশেষ করে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ইঞ্জিন যাতায়াত করতে পারছে না। ফলে এলাকাবাসীরা ক্ষোভে ফুসছে। মঙ্গলবার এলাকাবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তবে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় অবিলম্বে যদি রাস্তাটি সংস্কারের হাত না লাগানো হয় তাহলে তারা আগামী দিন আন্দোলনে বসতে বাধ্য হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha