Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য পুলিশের দোকানে চুরি

পুলিশের দোকানে চুরি

পুলিশের দোকানে চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : পুলিশের চোখে ধুলো দিলে চোর! কারণ এবার পুলিশ কর্মীর বাড়ির দোকানে চুরির ঘটনা সংঘটিত করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেখাল চোরের দল। ঘটনা কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত দুর্গাপুর এলাকায়। পুলিশ কর্মীর নাম সুশান্ত মালাকার। জানা গেছে, রবিবার গভীর রাতে একদল চোর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা এবং প্রায় ৫ হাজার টাকার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

 দোকান মালিক সুশান্ত মালাকার সকালে ঘুম থেকে উঠে দোকানে প্রবেশ করে প্রত্যক্ষ করে চুরির ঘটনা। খবর দেওয়া হয় কৈলাসহর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করলেও, প্রশ্ন উঠছে—যেখানে পুলিশকর্মীর বাড়িতে থাকা দোকানই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha