স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ জুলাই : বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হলো ১৪ বছর বয়সী কিশোরের। মৃত কিশোরের নাম সঞ্জিত বিশ্বাস। পিতার নাম নারায়ণ বিশ্বাস। ঘটনা এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানি দাসপাড়ার বৈশ্য পাড়া এলাকায়। ঘটনায় বিবরণ জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দুইটার নাগাদ সঞ্জিত তার বন্ধুদের সাথে চিত্র বৈশ্যের পুকুরে যায় স্নান করতে।
তখন পুকুরে জলে ডুবে যায় সে। সাথে সাথে তার বন্ধুরা স্থানীয়দের এবং তার পরিবারের লোকজনদের খবর দেয়। তারা এসে দমকল কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা দীর্ঘ ৩০ মিনিট তল্লাশি চালিয়ে সঞ্জিতের মৃতদেহ পায়। জিবি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান