Monday, August 17, 2026
বাড়ি রাজ্য পাপাই সাহার মৃত্যুবার্ষিকীতে সরকারকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

পাপাই সাহার মৃত্যুবার্ষিকীতে সরকারকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

পাপাই সাহার মৃত্যুবার্ষিকীতে সরকারকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ জুলাই : আগরতলা শহরের বুকে ২০১১ সালে চাঞ্চল্যকর পাপাই সাহার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তে ব্যর্থ তৎকালীন বামফ্রন্ট সরকার এবং বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার। এই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে পাপাই সাহার মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক। পাপাই সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সকলে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ২০১১ সালে ১১ জুলাই কংগ্রেসের এক মৌন মিছিলের উপর পুলিশ বর্বচিত গুলি বর্ষন করে। তখন পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল পাপাইয়ের।

 দীর্ঘ ১৪ বছর অতিক্রান্ত হয়ে গেছে এখন পর্যন্ত পাপাইয়ের পরিবার বিচার পায় নি। তিনি বর্তমান সরকারের দিকে আঙ্গুল তুলে বলেন, বিজেপি ২০১৮ সালের আগে ক্ষমতায় আসার সময় বলেছিল পাপাই সাহার ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। দোষী ব্যক্তির শাস্তির মাধ্যমে বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ এখন পর্যন্ত বিচার মেলেনি বর্তমান সরকারের কাছ থেকে। কংগ্রেস দল পাপাই সাহার পরিবারের পাশে আছে। কংগ্রেস সরকারের কাছে দাবি করে পাপাই সাহার পরিবার যাতে বিচার পায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha