Friday, August 14, 2026
বাড়ি রাজ্য তিন মাস ধরে তালা ঝুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

তিন মাস ধরে তালা ঝুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

তিন মাস ধরে তালা ঝুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মে : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার নিয়োগ নিয়ে ঝামেলার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল জায়গার মালিক। প্রায় তিন মাস ধরে তালা ঝুলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজায়। ঘটনা মেলাঘর খাস চৌমুহনী ঘোষ পাড়া বঙ্ক বিহারী অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

জানা যায় এই অঙ্গনওয়ারী কেন্দ্রের জন্য এলাকার এক ব্যক্তি জায়গা দিয়েছিলেন। তিন থেকে চার মাস পূর্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার চাকুরি থেকে অবসরে চলে যান। তারপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য যে পরিবার জায়গা দিয়েছিল, সেই পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় তাদের পরিবারের কাউকে হেল্পার হিসাবে নিয়োগ করা হোক। কিন্তু দেখা যায় অন্য একটি ওয়ার্ডের এক শাসক দলীয় নেতার স্ত্রীকে এই অঙ্গনওয়ারী কেন্দ্রে হেল্পার হিসাবে নিয়োগ করা হয়েছে। এই বিষয়টি জানার পর এলাকার লোকজন সহ অঙ্গনওয়ারী কেন্দ্রের জন্য যে পরিবার জায়গা দান করেছিল, সেই পরিবারের লোকজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি তাদের পরিবারের কাউকে হেল্পার হিসাবে নিয়োগ করতে হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha