Friday, August 14, 2026
বাড়ি রাজ্য চোরের হাত থেকে ১২ টি গবাদি পশু উদ্ধার

চোরের হাত থেকে ১২ টি গবাদি পশু উদ্ধার

চোরের হাত থেকে ১২ টি গবাদি পশু উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মে : চোরের হাত থেকে ১২ টি গবাদি পশু উদ্ধার করল চেছুড়িমাই গ্রামের বাসিন্দারা। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের সুকান্ত তাঁত শিল্প সংলগ্ন এলাকার এক ব্যক্তি জানান সোমবার ভোর রাতে তিনি গবাদি পশুর ডাক শুনতে পান।

তখন তিনি ঘর থেকে বেরিয়ে দেখতে পান ওনার উঠান দিয়ে কয়েকটি গরু যাচ্ছে। তখন তিনি চোর চোর বলে চিৎকার করলে পাড়া প্রতিবেশীরা ঘুম থেকে উঠে আসে। সকলে মিলে জাতীয় সড়কের দিকে যাওয়ার পর দেখতে পায় সেখানে অনেক গুলি গরু। সাথে কয়েকজন লোক রয়েছে। গ্রামবাসিদের দেখতে পেয়ে গরুর সাথে থাকা লোকজন পালিয়ে যায়। তখন গরু গুলিকে আটক করা হয়। মোট ১২ টি গরুকে আটক করা হয়েছে। পরবর্তী সময় গ্রামের প্রধান মেম্বার সহ পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এই গরুর মালিক কে তা জানা যায় নি বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha