Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ৬ টি দোকানে হানা দিল চোরের দল

৬ টি দোকানে হানা দিল চোরের দল

৬ টি দোকানে হানা দিল চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ মে :রবিবার রাতে শান্তির বাজার মহকুমার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় সংলগ্ন ৬ টি দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। চোরেদের হানা থেকে রক্ষা পায় নি স্থানীয় সরকারি নায্যমূল্যের দোকান ও পোষ্ট অফিস। সোমবার সকাল বেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি স্থানীয় দোকানদারদের নজরে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তির বাজার থানায়। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

 স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের অভিযোগ বিগতদিনেও এই বাজারে চুরির ঘটনা সংগঠিত করেছিলো নিশিকুটম্বের দল। বগাফা বাজারে পুলিশ সঠিকভাবে টহলদারী করলে এই ধরনের চুরিকান্ড ঘটনা ঘটতো না বলে জানান লোকজনেরা। সকলে চাইছে পুলিশ সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করার। এদিকে ন্যায্য মূল্যের দোকানের মালিক জানান, তার ন্যায্য মূল্যের দোকান থেকে গত ফেব্রুয়ারি মাসে চুরির ঘটনায় ঘটেছে। এতে পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তুষ্ট তিনি। এখন দেখার বিষয় চুরিকান্ডের সাথে জড়িতদের আটক করতে এবং বগাফা বাজার এলাকায় চুরি বন্ধ করতে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha