Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য রেডক্রস ভবনে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্যপাল

রেডক্রস ভবনে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্যপাল

রেডক্রস ভবনে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মে : বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষ্যে বুধবার আগরতলা স্থিত রেডক্রস ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদিপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে রক্তদান শিবিরের সুচনা করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন রেডক্রস সোসাইটির চেয়ারম্যান বি.কে রায়, সাধারন সম্পাদক চন্দন দেবনাথ সহ অন্যান্যরা।

এইদিনের রক্তদান শিবিরে বহু রক্ত দাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। রাজ্যপাল রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন রেডক্রস সোসাইটি বরাবরই সমাজ সেবামূলক কাজ করে চলেছে। বিগত দিনের মতো আগামী দিনেও রেডক্রস সোসাইটি মানুষের স্বার্থে সেবামূলক কাজকর্ম করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। রাজ্যপাল এইদিন অপারেশন সিন্দুরের বিষয়েও তুলে ধরেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha