Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য ২৫ টি দোকানে থাবা বসালো চোরের দল

২৫ টি দোকানে থাবা বসালো চোরের দল

২৫ টি দোকানে থাবা বসালো চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ মে : একই রাতে ২৪ থেকে ২৫ টি দোকানে থাবা বসালো চোরের দল। এই দুঃসাহসিক ঘটনা বিলোনিয়া থানাধীন উত্তর ভারতচন্দ্র নগর বাজারে সংগঠিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে চোরের দল হানা দেয় বিলোনিয়া থানাধীন উত্তর ভারত চন্দ্রনগর বাজারে। ২৪ থেকে ২৫ টি দোকানের দরজার তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে নগদ টাকা পয়সা সহ দোকানের জিনিসপত্র নিয়ে যায়। একটি দোকানের তালা ভাঙ্গতে না পারায় তালার মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খোলার চেষ্টা চালায় চোরেরা।

সব মিলিয়ে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দোকানগুলো থেকে নিয়ে যায় বলে জানা যায়। এছাড়া কত টাকার জিনিস পত্র নিয়ে যায় তা জানা যায় নি। সিসিটিভি ক্যামেরা থাকলেও কিছু কিছু দোকানের সিসিটিভি ক্যামেরা সহ মনিটর ভাঙ্গা সহ কিছু দোকানের সিসি টিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে চোরেরা চুরি সংঘটিত করে। এই উত্তর ভারত চন্দ্রনগর বাজারে এর আগে ছোট খাটো চুরির ঘটনা ঘটলেও এই প্রথম একই রাতে ২৪ থেকে ২৫ টি দোকানে চুরি সংঘটিত হয় বলে জানান বাজারের ব্যাবসায়ীরা। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে ব্যবসায়ী মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ রাতে পেট্রোলিং না করার ফলে এই ঘটনা সংগঠিত করেছে চোরেরা।ঘটনাস্থল থেকে দুটি রড ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়। উত্তর ভারত চন্দ্রনগর বাজারে ২৪ থেকে ২৫ টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি যেমন হয়েছে তেমনি আতঙ্কিত বিলোনিয়ার উত্তর ভারত চন্দ্রনগর বাজারের ব্যবসায়ী সহ এলাকার জনগণ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha