Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য থানার নাকের ডগায় দুঃসাহিত চুরি

থানার নাকের ডগায় দুঃসাহিত চুরি

থানার নাকের ডগায় দুঃসাহিত চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ এপ্রিল :পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিশালগড় থানার সামনে এক জুয়েলারি দোকানে থাবা বসালো চোরের দল। জানা যায় সোমবার ভোরে বিশালগড় থানার সামনে এক জুয়েলারি দোকানের পেছনের দরজা ভেঙে চোর দোকানে প্রবেশ করে।

 দোকানের লকার ভাঙ্গা চেষ্টা করে ব্যর্থ হয় চোর। তারপর চোর দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ সহ ৩০ হাজার টাকার জুয়েলারি চুরি করে নিয়ে যায়। তবে সম্পূর্ণ চুরির ঘটনা দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সোমবার সকালে জুয়েলারি দোকানের মালিক দোকানে গিয়ে চুরির ঘটনা দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চুরির ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha