Friday, August 14, 2026
বাড়ি রাজ্য পুকুর সংস্কারের জন্য ভূমি পূজা করলেন মেয়র

পুকুর সংস্কারের জন্য ভূমি পূজা করলেন মেয়র

পুকুর সংস্কারের জন্য ভূমি পূজা করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ এপ্রিল :রাজধানীর রাধা মাধব মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের জন্য ভূমি পূজা করা হয় সোমবার। এইদিনের ভূমি পুজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার ডাঃ বিশাল কুমার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর সান্তনা সাহা সহ অন্যান্যরা।

 এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সমগ্র রাজ্যের উন্নয়নের পাশাপাশি আগরতলা শহরের উন্নয়নে কাজ শুরু করা হয়। আগরতলা শহরের বিভিন্ন ওয়ার্ডে অনেক গুলি জলাশয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই গুলিকে সংস্কার করে ব্যবহারের যোগ্য করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক কাজও শুরু করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন রাধা মাধব মন্দির সংলগ্ন পুকুরটি সংস্কারের জন্য ভূমি পূজা করা হয়। প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে পুকুরটি সংস্কারের জন্য। আগামিদিনে পুকুরটি এলাকার লোকজন ব্যবহার করতে পারবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha