Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ বিজেপি সভাপতি

কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ বিজেপি সভাপতি

কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন প্রদেশ বিজেপি সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ এপ্রিল : ৪ বড়জলা মন্ডলের উদ্যোগে লঙ্কামুড়া স্থিত সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে মঙ্গলবার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ বিজেপি কার্যকর্তারা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ১৯৮০ সালে ৬ এপ্রিল অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল।

এরই অঙ্গ হিসেবে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যেমন জনসম্পর্ক অভিযান, কার্যকর্তাদের বাড়িতে দলীয় পতাকা উত্তোলন, মন্ডল অফিসগুলি সুসজ্জিত করা এবং সক্রিয় কার্যকর্তাদের নিয়ে সম্মেলন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী আজকের বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha