Monday, August 17, 2026
বাড়ি রাজ্য শহরে বড় জমায়েত করা ডাক দিল টিএসএফ, রাজ্যের বিভিন্ন মহকুমায় চলছে বনধ

শহরে বড় জমায়েত করা ডাক দিল টিএসএফ, রাজ্যের বিভিন্ন মহকুমায় চলছে বনধ

শহরে বড় জমায়েত করা ডাক দিল টিএসএফ, রাজ্যের বিভিন্ন মহকুমায় চলছে বনধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মার্চ : ককবরক ভাষা রোমান হরফের দাবিতে বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার আগরতলা শহরে বড় জমায়েত করা ডাক দিল টিএসএফ। আস্তাবল ময়দান থেকে রওনা হবে সার্কিট হাউজের উদ্দেশ্যে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান টি এস এফ -এর সহ-সভাপতি জন দেববর্মা। তিনি সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেন শুক্রবার সারা রাজ্যে নাকি শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করেন, বিশ্রামগঞ্জ এবং বড়মুড়াতে একাধিক অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনা সামনে এসেছে, শুধু তাই নয় বহু ছাত্র-ছাত্রীকে পরীক্ষা হলে পর্যন্ত এদিন গাড়ি দিয়ে যেতে দেওয়া হয়নি! এটা কি শান্তিপূর্ণ আন্দোলন ছিল? এর প্রশ্নের উত্তরে বিষয়গুলি তিনি এড়িয়ে যাওয়ার জন্য অস্বীকার করতে শুরু করেন। তিনি বলেন অ্যাম্বুলেন্স আটকানো হয়নি। কোন জায়গায় কোন ধরনের ঝামেলা হয়নি। পুলিশ তাদের গ্রেফতার করেনি। এর জন্য পুলিশ কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি। তিনি আরো জানান, এখনো আমবাসা, লংতরাই ভ্যালি, বাইজলবাড়িতে বনধ্ চলছে। শান্তিপূর্ণভাবে রাজ্যে আন্দোলন চলছে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন তিনি। তিনি আরো জানান ককবরক ভাষা রোমান হরফ নিয়ে কোন ধরনের আপোষ করবেন না। আন্দোলন চলবে। এবং আগামী সোমবার গোটা রাজ্যের ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষকে আগরতলা মুখী হতে আহ্বান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিকাশ দেববর্মা, সমর দেববর্মা সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha