স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মার্চ : চুরি যাওয়া সামগ্রী সহ আটক মাস্টারমাইন্ড চোর। অভিযুক্ত চোরের নাম মিঠুন দেব। তার বাড়ি কমলপুরে। তার বাড়ি থেকে পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার সহ নগদ অর্থ আটক করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি মতিনগর রিথন মিয়ার বাড়িতে কাজ করতে এসে মিঠুন দেব নামে এক শ্রমিক নগদ অর্থ সহ স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
তারপর আমতলী থানায় একটি মামলা দায়ের করেন বাড়ির মালিক। তারপর পুলিশ তদন্তে নেমে ১৬ মার্চ কমলপুর থেকে আটক করে অভিযুক্ত মিঠুন দেবকে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ১৮ মার্চ তার বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন, একজোড়া স্বর্ণের কানের, একটি হাতের রিং উদ্ধার করে আমতলী থানার পুলিশ। তার বিরুদ্ধে চুরির মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান