Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল বিএমএস

জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল বিএমএস

জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল বিএমএস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মার্চ : ইপিএফ-৯৫ এবং ইএসআইসি-র অন্তর্ভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি করা ও নুন্যতম পেনশন ৫ হাজার টাকা করা সহ একাধিক দাবিতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল বিএমএস।

বিএমএস কর্মী সমর্থকরা প্রথমে মিছিল করে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। পরবর্তী সময় বিএমএস-এর প্রদেশ মহা মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ইপিএফ-৯৫ এবং ইএসআইসি-র অন্তর্ভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি ও নুন্যতম পেনশন ৫ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার দেশের প্রতিটি জেলার জেলা শাসকের নিকট বিএমএস ডেপুটেশন প্রদান করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর উদ্দেশ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha