Monday, August 17, 2026
বাড়ি রাজ্য বাংলাদেশি পাচারে যুক্ত দুই ভারতীয় দালাল গ্রেপ্তার

বাংলাদেশি পাচারে যুক্ত দুই ভারতীয় দালাল গ্রেপ্তার

বাংলাদেশি পাচারে যুক্ত দুই ভারতীয় দালাল গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ১ ফেব্রুয়ারি : আবারো দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হল আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান শুক্রবার গভীর রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ, সিধাই থানার পুলিশ, লেফুঙ্গা থানার পুলিশ ও বামুটিয়া ফাঁড়ির পুলিশের সহযোগিতা নিয়ে দুই জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

 আগরতলা জিআরপি থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। মূলত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে তারা সাহায্য করত। ধৃতরা হল সিধাই থানার অন্তর্গত তালতলা ছিচুরিয়া এলাকার বাসিন্দা রাজধন সরকার ও লেফুঙ্গা থানার অন্তর্গত আকাশ রায়। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান জানুয়ারি মাসে আগরতলা রেল স্টেশন থেকে মোট ৯ জন বাংলাদেশী নাগরিক এবং ১৩ দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha