Monday, October 19, 2026
বাড়ি রাজ্য মহাত্মা গান্ধী মেমোরিয়ালের ৭৫ তম বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

মহাত্মা গান্ধী মেমোরিয়ালের ৭৫ তম বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

মহাত্মা গান্ধী মেমোরিয়ালের ৭৫ তম বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২১ জানুয়ারি: রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ উপলক্ষে এক বছর ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি থেকে এই বছর ব্যাপী কর্মসূচির সুচনা হবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে।

 মঙ্গলবার বিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বছর ব্যাপী কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ২৬ জানুয়ারি মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত করা হয়। এই বছর বিদ্যালয় ৭৫ বছরে পদার্পণ করবে। তাই এই বছর বড় আকারে বর্ণাঢ্য র্যা লি করা হবে। শোভাযাত্রার সুচনা করবেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পাশাপাশি ২৮ ও ২৯ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপর এক বছর ব্যাপী নানান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha