Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত ১০

দুর্ঘটনায় আহত ১০

দুর্ঘটনায় আহত ১০

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ অক্টোবর : আগরতলা শহরের পুরাতন রাজভবনের সামনে ভিআইপি রোডে ভয়াবহ যান দুর্ঘটনা। একটি কমান্ডর গাড়ি রাধানগর থেকে ইকফাই কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়িটি পুরাতন রাজভবনের সামনে যাওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা মারে।

এতে আহত হয় ইকফাই কলেজের ৯ জন ছাত্র-ছাত্রী ও ১ জন শিক্ষক। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এক দমকল কর্মী জানান আহতদের মধ্যে বেশিরভাগ ইকফাই কলেজের ছাত্র-ছাত্রী। আহতদের মধ্যে এক জনের আঘাত গুরুতর বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha