Saturday, November 7, 2026
বাড়ি রাজ্য দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্ন চিহ্নের মুখে। বুধবার রাজধানী আগরতলা শহরে ঘটে যায় একাধিক ছিনতাইর ঘটনা। সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা নবনিতা আচার্য। কর্মসূত্রে তিনি রাজধানীর ইন্দ্রনগর এলাকায় ভাড়া থাকেন।

 বুধবার বিকালে তিনি কাজ শেষে কর্মস্থল থেকে ভাড়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন পায়ে হেটে। নবনিতা আচার্য জানান ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার অফিস সংলগ্ন এলাকায় যাওয়ার পর পিছন থেকে এক ছিনতাইকারি বাইক নিয়ে এসে ওনার গলা টিপে ধরে। তারপর ঐ ছিনতাইকারি ওনার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে চলে যায়। মাথায় ফুল হেলমেট ও মুখে কাপড় বাধা ছিল ছিনতাইকারির। শুধু তাই নয় ছিনতাইকারি নিয়ে আসা বাইকের নাম্বার প্লেট কাপড় দিয়ে বাধা ছিল বলে জানান তিনি। পরবর্তী সময় তিনি অভিযোগ জানাতে জিবি ফাঁড়ি থানায় যাওয়ার পর জানতে পারেন এই ধরনের ছিনতাইর ঘটনা বুধবার আরও ঘটেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha