Saturday, November 7, 2026
বাড়ি রাজ্য বিএসএফ জওয়ানদের উপর হামলা এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্তদের জালে তুলল পুলিশ

বিএসএফ জওয়ানদের উপর হামলা এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্তদের জালে তুলল পুলিশ

বিএসএফ জওয়ানদের উপর হামলা এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্তদের জালে তুলল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর : বক্সনগরের আশাবাড়িতে বিএসএফ জওয়ানদের উপর হামলা এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ দিন পর মূল অভিযুক্ত হাসিনা বেগম ও তাঁর দুই ছেলে রবিউল হোসেন এবং মাহাবুল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনজনের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সীমান্তবর্তী বক্সনগর এলাকায়।জানা যায়, রবিউল হোসেন ও মাহাবুল হোসেনকে বাংলাদেশের সালদা বিজিবি ক্যাম্পের অধীন এলাকা থেকে বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার বিকেল আনুমানিক চারটের সময় ভারতের আশাবাড়ি বিওপিতে নিয়ে আসা হয়।

সেখানে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত আনুমানিক সাতটা নাগাদ তাঁদের কলমচৌড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বর্তমানে রবিউল ও মাহাবুল কলমচৌড়া থানার হেফাজতে রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা ও অতিরিক্ত পুলিশ সুপার।অন্যদিকে, রবিউল হোসেনের মা হাসিনা বেগমকে শুক্রবার রাতে সোনামুড়ার কালাপানি এলাকা থেকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয়।শনিবার তাঁকে সোনামুড়া আদালতে পেশ করা হলে আদালত আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বলে জানা গেছে। পরবর্তী সময়ে তাঁকে সোনামুড়া থানা থেকে বিশালগড় মহিলা থানায় নিয়ে যাওয়া হয়।এদিকে,ভাইরাল হওয়া ভিডিওতে হাসিনা বেগম, রবিউল হোসেন ও মাহাবুল হোসেনকে বিএসএফ জওয়ানদের উপর লাঠি নিয়ে হামলা চালাতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

 বিশেষ করে রবিউল হোসেনের বিরুদ্ধে বিএসএফের পাম্প-অ্যাকশন গান ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।অন্যদিকে,প্রথম দফায় গ্রেপ্তার হওয়া সাতজন পুরুষ অভিযুক্তের চার দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর শনিবার বিকেলে তাঁদের পুনরায় আদালতে পেশ করা হয়।আদালত তাঁদের আরও সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত তাঁরা কলমচৌড়া থানার হেফাজতে থাকবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha