Sunday, August 23, 2026
বাড়ি রাজ্য বাংলাদেশে পাচারের আগে আটক ২২ লক্ষাধিক টাকার কসমেটিক

বাংলাদেশে পাচারের আগে আটক ২২ লক্ষাধিক টাকার কসমেটিক

বাংলাদেশে পাচারের আগে আটক ২২ লক্ষাধিক টাকার কসমেটিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : বৃহস্পতিবার দুপুর একটায় কমলপুর থানার কাছে গোপন খবর আসে এক নং কলাছড়ি এলাকায় জনৈক নীলকমল দাস ওরফে রাজা পিতা নারায়ণ দাসের বাড়িতে প্রচুর পরিমান ফেসওয়াশ স্কিন কেয়ার পাচারের উদ্যোশ্যে জমা করা হয়েছে।

 তখন পুলিশ ঐ বাড়িতে হানা দিয়ে একটি বন্ধ ঘর থেকে নয়টি বস্তায় সাতাশ কার্টুন স্কিন শাইন কসমেটিক্স আটক করে থানায় নিয়ে আসে। এদিকে নীলকমল ওরফে রাজাকে পুলিশ আটক করতে ব্যর্থ হয়েছে। তাকে গ্রেপ্তার করার চেষ্টা জারি রেখেছে। পুলিশের অনুমান এগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জমা করেছিল। যার আনুমানিক বাজারমূল্য ২১লক্ষ ৫৪ হাজার ৬০০ টাকা বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha