Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলা দূর্বৃত্তদের

কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলা দূর্বৃত্তদের

কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলা দূর্বৃত্তদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুন : মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পরে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে অন্তর্গত প্রতাপগড় এলাকায় বহিরাগতরা তান্ডব চালায়। এলাকার কংগ্রেস নেতা গৌতম নন্দী বাড়ির সীমানার বেড়া ভাঙচুর করার সময় আওয়াজ শুনে বাড়ি থেকে বের হয়ে আসে বাড়ির মহিলারা।

তখন দুর্বৃত্তরা বাড়ির মহিলাকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে ঘরের জানালার কাচ ঢিল ছুড়ে ভেঙে দেয়। তারপর মহিলার গলার চেইন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এবং যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের মধ্যে সিংহভাগ যুবক বহিরাগত বলে জানান বাড়ির মহিলা। এদিকে খবর পেয়ে ছুটে যান এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়। মহিলার খোঁজখবর নেন। এবং সমস্ত ঘটনা অবগত হয়ে তিনি আইনের দায়িত্ব হবেন বলে জানান। এদিকে এই ঘটনায় সম্পর্কে জানতে পেরে ছুটে যায় পুলিশ। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের আটক করতে সক্ষম হয় কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha