Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে মন্ত্রীর এলাকা থেকে

৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে মন্ত্রীর এলাকা থেকে

৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে মন্ত্রীর এলাকা থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : জিরানীয়ার শচীন্দ্রনগর কলোনীতে ১০-মজলিশপুর মন্ডলের বিজেপি -র এসসি মোর্চার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অন্যান্যরা। মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে বর্তমানে রক্তের স্বল্পতা রয়েছে।

মুখ্যমন্ত্রী রক্তদান শিবির গুলিতে গিয়ে রাজ্যবাসীকে অনুপ্রেরণা জোগাচ্ছেন। মুখ্যমন্ত্রীর আহবানে আজ বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরে আয়োজন উৎসবে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে মজলিস পুর মন্ডল থেকে ৫০০ ইউনিট রক্ত সংগ্রহ করার। এই কর্মসূচির সূচনা হয়েছে গত কয়েকদিন আগে। এরই অঙ্গ হিসেবে আজকে চলছে রক্তদান শিবির। এতে উৎসাহিত এলাকার যুবকরা ও মহিলারা বলে জানান তিনি। পরে মন্ত্রী শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha