Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য বর্তমান সরকার শুধুমাত্র প্রচারের জন্য কাজ করে : মানিক সরকার

বর্তমান সরকার শুধুমাত্র প্রচারের জন্য কাজ করে : মানিক সরকার

বর্তমান সরকার শুধুমাত্র প্রচারের জন্য কাজ করে : মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : বর্তমান সরকার শুধুমাত্র প্রচারের জন্য কাজ করে। কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্তের টান ধরেছে। চিকিৎসক রক্তের বিষয়ে প্রেসক্রাইব করলে রোগীর পরিজন ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পায় না। তাই সরকারের উপর নির্ভর করলে চলবে না। রক্তদান কর্মসূচি বৃদ্ধি করতে হবে। গত এক বছরে রক্তদান কর্মসূচি হ্রাস পেয়েছে। সরকার রক্তদানে কতটা উদ্যোগ নিয়েছে সেদিকে চেয়ে বসে থাকলে চলবে না।

বাম শ্রমিক, যুবক এবং ছাত্র সংগঠন গুলি সহ সব অংশের মানুষের আরও বেশি রক্তদান করার প্রয়োজন। এর কোন বিকল্প নেই। রবিবার অর্থাৎ দুই জুন ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরে এই কথাগুলো বলেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। রাজধানীর মেলারমাঠ স্থিত সি.আই.টি.ইউ-র কার্যালয়ে হয় এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো বলেন, মানুষের বিপদে মানুষের পাশে মানুষকেই দাঁড়াতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান রক্তদান সিপিআইএম দল ও তার শাখা সংগঠন গুলির নিয়মিত কর্মসূচি।

রক্ত মানুষের শরীর থেকে সংগ্রহ করতে হয়। এইদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবির ঘুরে দেখেন। এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। আয়োজিত শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha