Saturday, October 24, 2026
বাড়ি রাজ্য ফের সেনাবাহিনীর পোশাক পড়ে প্রতারণায়

ফের সেনাবাহিনীর পোশাক পড়ে প্রতারণায়

ফের সেনাবাহিনীর পোশাক পড়ে প্রতারণায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : বিশ্রামগঞ্জ ও বিশালগড় মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের সাথে ঘটে যাওয়া প্রতারনার ঘটনার পুনরাবৃত্তি ঘটলো মেলাঘরের আনন্দ বাজারে। খাকি পোশাক পরিধান করে মেলাঘর আনন্দ বাজারের ব্যবসায়ীদের সাথে প্রতারণা করলো এক প্রতারক।

 ক্রেতার ছদ্ধবেশে এসে এক প্রতারক মেলাঘরের আনন্দ বাজারের সব্জি দোকান থেকে ৯০০ টাকা, মাংস দোকান থেকে ৩,৩০০ টাকা, এবং মাছের দোকান থেকে ৩০০০ টাকা হাতিয়ে নিয়ে যায়। প্রতারনার শিকার হওয়া ব্যবসায়ীরা জানান ক্রেতা পরিচয় দিয়ে দোকানে এসে এক ব্যক্তি তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha