Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত যুবক

দুর্ঘটনায় আহত যুবক

দুর্ঘটনায় আহত যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : আবারো পথ দুর্ঘটনায় আহত এক যুবক। জি বি হাসপাতালে রেফার করা হয় আহত যুবককে। জানা যায়, শনিবার রাতে উদয়পুর মাতা বাড়ির দিক থেকে আসা লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালকের নাম রাজীব ভৌমিক। বয়স ৩৭ বছর।

 ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় বাইক চালক। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত যুবককে নিয়ে যায় উদয়পুর মহকুমা হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রেফার করেন জিবি হাসপাতালে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha