Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী অটো, আহত ৫

দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী অটো, আহত ৫

দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী অটো, আহত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : কুকুরকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী অটো। আহত হল মহিলা, নাবালিকা সহ মোট ৫ জন। ঘটনা মেলাঘর পাঁচমুক্তি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় TR-01E-3077 নাম্বারের অটো চালক লিটন দাস চার জন যাত্রী নিয়ে মেলাঘরের উদ্দেশ্যে যাচ্ছিল।

 মেলাঘর পাঁচমুক্তি এলাকায় আচমকা দুইটি কুকুর যাত্রীবাহী অটোর সামনে চলে আসে। কুকুর দুইটিকে বাঁচাতে গিয়ে অটোর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে চালক। ফলে যাত্রীসহ দুর্ঘটনার কবলে পরে অটোটি। এতে অটো চালক সহ অটোতে থাকা সকল যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেলাঘর হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত বুলটি মজুমদার ও সুশান্ত বিশ্বাসকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha