Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য রিলস করতে বাধা দেওয়ায় স্বামীর ঘর ছেড়ে নিরুদ্দেশ গৃহবধূ

রিলস করতে বাধা দেওয়ায় স্বামীর ঘর ছেড়ে নিরুদ্দেশ গৃহবধূ

রিলস করতে বাধা দেওয়ায় স্বামীর ঘর ছেড়ে নিরুদ্দেশ গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : সামাজিক মাধ্যমে রিলস করতে বাধা দেওয়ায় স্বামীর ঘর ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেলো এক গৃহবধু। ঘটনা সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন বড়খলা এলাকায়। ঘটনা সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন বড়খলা এলাকার সাধারণ মানুষ। এই এলাকারই পেশায় রাবার বাগান  মালিক মানিক দাস ভালোবেসে বিয়ে করেছিলেন একই বিধানসভা কেন্দ্রের  ইন্দুরিয়া এলাকার পিঙ্কি দেবনাথকে। ৯ বছর আগে বিয়ে হয়

। সুখে স্বাচ্ছন্দ্যেই চলছিল সংসার। ৪ বছরের এবং ৬ বছরের ২ টি মেয়ে সন্তান রয়েছে মানিক ও পিঙ্কির। সামাজিক মাধ্যমে পিঙ্কির ১৪ হাজার ফলওয়াস  হওয়া স্বত্বেও স্ত্রীকে রিলিস বানাতে বারণ করে স্বামী। এতেই ক্ষিপ্ত হয়ে গত ১৮ মে দুই মেয়েকে স্কুলে দিয়ে নিরুদ্দেশ হয়ে যায় মানিকের স্ত্রী পিঙ্কি। পরে একটি অটো করে দুই মেয়েকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয় পিঙ্কি। যাত্রাপুর থানার দ্বারস্থ হয়ে স্বামী জানান পিঙ্কিকে স্ব-সম্মানে ফিরে পেতে চায় মানিক। অন্তত ২ নির্বোধ সন্তানের মুখের দিকে চেয়ে ফিরে আসুক পিঙ্কি। এমনটাই চাইছে স্বামী মানিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha