Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য বিনা ঝড়ে ভেঙে পড়লো নয়টি দোকান ঘর, আহত দুই

বিনা ঝড়ে ভেঙে পড়লো নয়টি দোকান ঘর, আহত দুই

বিনা ঝড়ে ভেঙে পড়লো নয়টি দোকান ঘর, আহত দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মে : রবিবার সকালে নতুনবাজার সাপ্তাহিক হাটের বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙে পড়ে। সাপ্তাহিক হাটের দোকান ঘর ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে অল্পেতে রক্ষা পায় দুই বিক্রেতা। নতুনবাজার সাপ্তাহিক হাট বাজারে বিনা ঝড়ে ভেঙে পড়লো নয়টি অস্থায়ী কাপড়ের দোকান। তাতে দুই জন অল্প বিস্তর আহত হলেও অন্য ক্রেতা বিক্রেতারা অল্পতে রক্ষা পায়।

জানা যায় বিগত পাঁচ বছর ধরে বাজারের ব্যবসায়ীদের থেকে খাজনা নিয়ে কাজের কাজ কিছুই করেন নি। তাতে নতুনবাজার ব্যবসায়ীরা এক প্রকার ক্ষুদ্ধ হয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেও এক প্রকার বাধার মুখে পড়তে হয়। তাতেও বাজারের ব্যবসায়ীরা নতুন কমিটি গঠন করেন। উক্ত নতুন কমিটি গঠন করার পাশাপাশি নতুনবাজার সাপ্তাহিক হাট বাজারে বিভিন্ন সমস্যা সমাধানের মুখ দেখলেও আজ রবিবার হাট বাজারে ব্যবসায়ীরা দোকান খুলে বসতে সাতটি কাপড়ের দোকান ভেঙে পড়ে। তৎক্ষণাৎ এই ঘটনার খবর পেয়ে বাজার কমিটির সদস্যরা ছুটে গিয়ে ব্যবসায়ীকদের সাথে কথা বলে ব্যবসায়ীকদের সাথে থাকবে বলে আশ্বাসের বন্যা বইয়ে দেয়। তবে ব্যবসায়ীদের বক্তব্য যদি দোকানে ক্রেতা থাকতো তাহলে অনেকে আহত হতো।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha