Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য ঘরের বারান্দা থেকে চোর নিয়ে গেল বাইক

ঘরের বারান্দা থেকে চোর নিয়ে গেল বাইক

ঘরের বারান্দা থেকে চোর নিয়ে গেল বাইক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : চোরের যন্ত্রণায় সর্বত্রই অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত প্রভাপুর এসবি স্কুল সংলগ্ন এলাকার সঞ্জীৎ দেববর্মার বাড়ি থেকে শুক্রবার ভোরে বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল।

 জানা গেছে এলাকার সঞ্জিত দেববর্মা অন্যান্য দিনের মতো ঘরের বারান্দায় টি আর ০১ এ জে ৪৯১০ নম্বরের বাইক রেখে ঘুমিয়ে পড়েছিল। শুক্রবার সকালে বাইকের মালিক সনজিৎ দেববর্মা ঘুম থেকে উঠতেই পরে বারান্দার মধ্যে বাইকটি নেই।

সঙ্গে সঙ্গেই এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে অবশেষে শুক্রবার সকালে শ্রীনগর থানায় ঘটনাটি জানানো হয়। পুলিশের পক্ষ থেকে বাইকের মালিক সনজিৎ দেববর্মাকে আশ্বাস দিয়েছে পুলিশ চোরকে খোঁজার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত বাইকটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha