Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র, গাড়ি আটকে ব্যর্থ পুলিশ

আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র, গাড়ি আটকে ব্যর্থ পুলিশ

আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র, গাড়ি আটকে ব্যর্থ পুলিশ



স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ আগস্ট : দুর্ঘটনায় পা ভাঙলো ষষ্ঠ শ্রেণির ছাত্রের। ঘটনা বিশ্রামগঞ্জে। ঘটনার বিবরণে জানা যায়, ষষ্ঠ শ্রেণীর ছাত্র নয়ন দেবনাথ গত ১৭ আগস্ট ছেছড়িমাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়। একটি টিপার গাড়ি তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়।

 সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার একটি পা ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। ঘটনার পর বিশ্রামগঞ্জে থানায় অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত পুলিশ গাড়িটি আটক করতে পারেনি। আহত ছাত্রের বড় বোন সোমা দেবনাথ সংবাদ সংবাদ মাধ্যমের মুখে হয় জানিয়েছেন পুলিশ যাতে অভিযুক্ত গাড়ি চালককে আটক করে।

 

 

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha