Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য অটো উল্টে আহত ৫

অটো উল্টে আহত ৫

অটো উল্টে আহত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মে : অটো গাড়ি উল্টে আহত প্রায় পাঁচজন। ঘটনা জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায়। ঘটনা বিবরণে জানা যায় শুক্রবার সকালে উদয়পুর থেকে কাঁকড়াবন যাওয়ার সময় জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি অটো গাড়ি রাস্তার মোড় নিতে গিয়ে আচমকা উল্টে যায়।

অটো গাড়ির নাম্বার TR 03 B 1972 ।  অটো গাড়িতে ৫ জন যাত্রী ছিল। ঘটনায় তারা অল্প বিস্তারে আহত হয়। আশেপাশের লোকজন ছোটাছুটি করে এসে কাঁকড়াবন অগ্নি নির্বাপক দপ্তরের খবর দিলে সঙ্গে সঙ্গে ছুটে এসে, আহত অবস্থায় যাত্রীদের নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। আহত যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha