Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য দুই গাঁজা পাচারকারি আটক

দুই গাঁজা পাচারকারি আটক

দুই গাঁজা পাচারকারি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মে : গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে আগরতলা জি.আর.পি থানার পুলিশ এবং আর পি এফ যৌথ ভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুই গাঁজা পাচারকারিকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬১ কেজি শুকনা গাঁজা।

 ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে রেল পুলিশ জানতে পেরেছে ধৃতরা গাঁজা গুলি রেলে করে আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতরা হল দীপক কুমার ও রোশন রায়। তাদের দুই জনের বাড়ি বিহারে। আগরতলা জি.আর.পি থানায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে সোপর্দ করে রেল পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha