Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য চুরির ঘটনার অভিযোগে নানা রহস্য

চুরির ঘটনার অভিযোগে নানা রহস্য

চুরির ঘটনার অভিযোগে নানা রহস্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মে : চুরির ঘটনার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হতভম্ব। উদ্ধার হয়েছে নেশা জাতীয় সামগ্রীর সরঞ্জাম। পুলিশ ধারণা করছে ঘটনা চুরি নয়, নেশা দ্রব্য নিয়ে ঝামেলার ঘটনা হতে পারে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে রহস্যময় চুরির ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েতের ৯  নম্বর ওয়ার্ড এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুরাতন সিনেমা হল সংলগ্ন ইয়াসিন মিয়ার বাড়িতে এই চুরির ঘটনা সংঘটিত হয়।

 অভিযোগ এদিন বাড়ির লোকের অবর্তমানে নগদ আড়াই লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। সোনামুড়া থানার পুলিশের প্রাথমিক ধারণা ঘটনার পেছনে অবৈধ ব্যবসার লেনদেন সংক্রন্ত বিষয় জড়িত থাকতে পারে। কারণ চুরির ঘটনা তদন্তে গিয়ে পুলিশের কাছে তেমন কোনো বিষয় উঠে আসেনি। বাড়ির সীমানা থেকে উদ্ধার হয়েছে হেরোইন, ব্রাউন সুগারের মতো নেশাসামগ্রী বহনকারী কেস। তবে পুলিশের ধারণা হয়তো নেশা জাতীয় কোন ঝামেলা সংগঠিত হয়ে থাকতে পারে। তদন্তের স্বার্থে বাড়ির মালিককেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha