Friday, October 16, 2026
বাড়ি রাজ্য সিরিজ চুরি তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায়

সিরিজ চুরি তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায়

সিরিজ চুরি তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : পাঁচ দিনে তিনটি চুরির ঘটনায় প্রশ্নের মুখে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর গ্রামে। এলাকাবাসীর অভিযোগ, এক সপ্তাহের মধ্যে তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দুরে তিনটি চুরির ঘটনা সংগঠিত হলেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা।

এর পেছনে কি রহস্য লুকায়িত রয়েছে যদিও তা তদন্ত সাপেক্ষ। জানা গেছে, প্রথম চুরির ঘটনাটি ঘটে গত ২৪ এপ্রিল, দ্বিতীয় ঘটনাটি ঘটে ২৬ এপ্রিল। তারপর রবিবার দুপুরে চুরির ঘটনা ঘটে। যদিও রবিবার চুরির ঘটনার তদন্তে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ দুজনকে সন্দেহভাজন আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে দিন দুপুরে তেলিয়ামুড়ায় সিরিজ চুরির ঘটনায় পুলিশের প্রতি আস্থা হারিয়েছে আমজনতা। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে মুখে কুলুপ এঁটেছেন তেলিয়ামুড়া থানার পুলিশ। এখন দেখার, এই চুরি কাণ্ডের মূল মাস্টার মাইন্ডদের পুলিশ জালে তুলতে কি ভূমিকা গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha