Friday, October 16, 2026
বাড়ি রাজ্য গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরো তিন

গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরো তিন

গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরো তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : দুই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরো তিনজন। শ্রীনগর থানার পুলিশ এখন পর্যন্ত মোট সাত জনকে জালে তুলতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে তিন জন নাবালক এবং চারজন সাবালক। পুলিশ জানায় গত ১৩ এপ্রিল থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে প্রথমে চারজনকে জালে তুলে, শনিবার আরো তিনজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শ্রীনগর থানার অন্তর্গত জম্পুইজলা গঙ্গারাম পাড়ার চা বাগানে ১৩ এপ্রিল আমবাসা ও খুমলুংয়ের দুই নাবালিকাকে ৭ যুবক মিলে গণধর্ষণ করে। পরবর্তী সময় ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে ১৪ এপ্রিল শ্রীনগর থানায় ৭ অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha