Friday, October 16, 2026
বাড়ি রাজ্য স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ

স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ

স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : নেশাগ্রস্ত স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে গৃহবধূ। আহত গৃহবধূর নাম হেমন্তী দাস। বাড়ি কমলপুরের কুচাইনালা এলাকায়। জানা যায় ১৪ বছর পূর্বে কমলপুরের কুচাইনালা এলাকার বাসিন্দা কৃষ্ণ মালাকারের সাথে বিয়ে হয় হেমন্তী দাসের। বিয়ের পর থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে গিয়ে স্ত্রীর উপর নির্যাতন চালাতো স্বামী কৃষ্ণ মালাকার।

 হেমন্তী দাসের বোনের জামাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, স্বামী ও শাশুড়ি মিলে হেমন্তী দাসের উপর নির্যাতন করত। এরই মধ্যে স্বামী কৃষ্ণ মালাকার ঘরের দরজা বন্ধ করে বেধড়ক ভাবে মারধর করে স্ত্রী হেমন্তী দাসকে। এতে গুরুতর আহত হয় সে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। সেখান থেকে তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তিনি আরও জানান কমলপুর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন হেমন্তী দাসের গলার উপরের অংশে দায়ের কোপ রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হেমন্তী দাস। কমলপুর থানার পুলিশ অভিযুক্ত স্বামী কৃষ্ণ মালাকারকে গ্রেপ্তার করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha