Friday, October 16, 2026
বাড়ি রাজ্য নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি

নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি

নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : খোয়াই নদীর জলে স্নান করতে গিয়ে পা ফসকে নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট স্থিত নৌকা ঘাটে। নিখোঁজ ব্যক্তির খোঁজে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর অভিযান শুরু করেছে। নিখোঁজ ব্যাক্তির নাম দীপক দাস। বয়স ৪৫ বছর।

 ঘটনা বিবরণের জানা যায় চাকমাঘাট এলাকার বাসিন্দা দীপক দাস নামের ব্যাক্তি খোয়াই নদীতে দুপর নাগাদ স্নান করতে যায়। অসাধারণতার কারণে জলে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া দমকল কর্মীরা। খবর লেখা পর্যন্ত দমকল দপ্তরের কর্মী এবং এলাকার যুবকরা জলে ডুবে যাওয়া দীপক  দাসকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানায় দীপক দাস চাকমাঘাট এলাকার স্থায়ী বাসিন্দা হলেও কাজের সূত্রে আগরতলায় থাকতেন। শুক্রবার ভোট দেওয়ার জন্যই বাড়িরে এসেছিলেন। এরই মধ্যে শনিবার এই ঘটনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha