Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য ভোট কর্মীদের সাথে বাধল ভোটারদের ঝামেলা

ভোট কর্মীদের সাথে বাধল ভোটারদের ঝামেলা

ভোট কর্মীদের সাথে বাধল ভোটারদের ঝামেলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : পাঁচটা বাজার ১৫ মিনিট আগেই ভোট বন্ধ করে দেওয়ার অভিযোগ ঘিরে তুমুল ঝামেলা বাঁধলো রাজধানীর ইন্দ্রনগর হাই স্কুলে। এখানে ভোট চলছিল ৩৭, ৩৮ এবং ৩৯ নং বুথের ভোট। এলাকার ভোটারদের লাইনে দাঁড় করিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় বলে ভোটারদের অভিযোগ।

তারপর একদল যুবক ভোট কেন্দ্রের সামনে হুলুস্থুল শুরু করে। দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মী জানান পরিস্থিতি শান্ত রাখার জন্য। কিন্তু একদল যুবকদের অভিযোগ ছিল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে নাকি গেট বন্ধ করে দিয়েছেন ৩৮ নং বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার অমর চন্দ্র সাহা। এবং সেখানকার এক পুলিং এজেন্টের কথা শুনে নাকি এটা করেছে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ বাক বিতন্ডার পর কোনক্রমে পরিস্থিতি শান্ত হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha