Friday, August 14, 2026
বাড়ি রাজ্য পূর্ব ত্রিপুরা আসনের ব্যালট পেপার ভোটগ্রহণ পর্ব শুরু

পূর্ব ত্রিপুরা আসনের ব্যালট পেপার ভোটগ্রহণ পর্ব শুরু

পূর্ব ত্রিপুরা আসনের ব্যালট পেপার ভোটগ্রহণ পর্ব শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : ২০২৪ লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা আসনে ব্যালট পেপার ভোটগ্রহণ পর্ব শুরু হয় মঙ্গলবার। এদিন ধলাই জেলায় চারটি মহকুমা শুরু হয়েছে ব্যালট পেপার ভোট গ্রহণ পর্ব। আমবাসা পি আর টি আই - এ শুরু হয় নির্বাচনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যালট পেপার ভোটগ্রহণ পর্ব। ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পূর্ব ত্রিপুরা আসনের রিটারনিং অফিসার তথা ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ এ এই ভোট গ্রহণ পর্ব প্রদর্শন করতে যান। তাঁর সাথে ছিলেন আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। রিটার্নিং অফিসার জানান শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহন পর্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha