Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য অ্যাম্বুলেন্সের সাথে বাইকের সংঘর্ষে আহত দুইজন

অ্যাম্বুলেন্সের সাথে বাইকের সংঘর্ষে আহত দুইজন

অ্যাম্বুলেন্সের সাথে বাইকের সংঘর্ষে আহত দুইজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : রোগী নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সের সাথে বাইকের সংঘর্ষ আহত দুইজন। ঘটনা মঙ্গলবার দুপুরের নাগাদ বিশালগড় মোটরস্ট্যান্ড সংলগ্ন ডি ডব্লিউ এস অফিসের মূল ফটকের সামনে। জানা যায় TR 03 B 0814 নাম্বার একটি এম্বুলেন্স শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে রোগী নিয়ে আগরতলা জিবিপি হাসপাতালে আসার সময় বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন ডি ডব্লিউ এস অফিসের সামনে আসতেই অপর দিক থেকে TR 07 A 8842 নাম্বার একটি পালসার বাইকের সাথে সংঘর্ষ হয়।

 বাইক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে যায়। এম্বুলেন্সটি রাস্তার পাশে ড্রেনে উল্টে যায়। ঘটনাস্থলে আহত হয় বাইক চালক পলাশ রায়, বাড়ি বিশালগড় লক্ষ্মী বিল এলাকায়। অপরদিকে আহত হয় এম্বুলেন্সে থাকা পরিমল নমঃ, তিনি গুরুতর আহত হয়। বাইক চালককে হাঁপানিয়া  হাসপাতালে রেফার করা হয়। অপরদিকে আহত পরিমল নমঃ কে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। জানা যায় আহত পরিমল নমঃ -র বাড়ি জুলাইবাড়িতে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha