Wednesday, October 21, 2026
বাড়ি রাজ্য প্রচারে ঝড় তুলেছেন দীপক মজুমদার

প্রচারে ঝড় তুলেছেন দীপক মজুমদার

প্রচারে ঝড় তুলেছেন দীপক মজুমদার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল : ভোট প্রচারে ঝড় তুলেছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদার। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ভোট প্রচারে ঝড় তুলছেন তিনি। ৭ রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার প্রায় প্রতিদিন পালা করে বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। শনিবারও তিনি সকাল থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে পড়েন দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে।

 এইদিন তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে কথা বলেন গণদেবতাদের সাথে। বর্তমান সরকারের উন্নয়নে ভাড়া দেখে রামনগরবাসী সন্তুষ্ট। তাদের কাছ থেকে অত্যন্ত সমর্থন মিলছে। পুনরায় যাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করে তার জন্য গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন বলে জানান। এইদিন ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বলেন উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইছেন। মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন মানুষ তাঁকে আশীর্বাদ করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha