Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য নির্বাচন নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা

নির্বাচন নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা

নির্বাচন নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এম.বি.বি শতবার্ষিকী ভবনে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।

এইদিনের সচেতনতা মূলক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল বলেন অনেক ভোটারের মনে প্রশ্ন জাগে কোন প্রার্থী তাদের পছন্দের না থাকলে তারা কেন ভোট দিতে যাবে। এই বিষয়টি বিবেচনা করে নোটায় ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কোন ভোটারের প্রার্থী পছন্দ না হলে নোটায় ভোট দিতে পারবে। যদি নোটায় সবচেয়ে বেশি ভোট পরে, তাহলে একটা বার্তা পাওয়া যাবে যে কোন প্রার্থী ভোটারদের পছন্দ নয়। নির্বাচনের মধ্যদিয়ে ভোটাররা তাদের মতামত জানাতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha