Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য গাঁজা পাচারকান্ডে গ্রেপ্তার এস পি ও জওয়ান সহ ৩

গাঁজা পাচারকান্ডে গ্রেপ্তার এস পি ও জওয়ান সহ ৩

গাঁজা পাচারকান্ডে গ্রেপ্তার এস পি ও জওয়ান সহ ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : অবশেষে গাঁজা পাচারকান্ডে জড়িত তিন যুবককে গ্রেফতার করলো বিলোনিয়া থানার পুলিশ। গাঁজা পাচার কান্ডে জড়িতদের নাম ঠিকানা জানা সত্ত্বেও তিন দিন ধরে চলছিল পুলিশের কর্তাবাবুদের বিভিন্ন ধরনের তাল বাহানা।

শেষ পর্যন্ত একপ্রকার চাপে পরে গত মঙ্গলবার গভীর রাতে রাজনগর ব্লকের পিপড়িয়া খলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা কান্ডে জড়িতদের গ্ৰেপ্তার করে।  পুলিশ ধৃত তিন জনকে বুধবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে। গাঁজা কান্ডে জড়িত তিন যুবকের নাম বিকাশ সরকার, প্রশান্ত বৈদ্য ও সুজিত বৈদ্য। এর মধ্যে বিকাশ সরকার পি আর বাড়ি থানায় এসপিও পদে কর্মরত থাকা অবস্থায় কিভাবে গাঁজা পাচার কাণ্ডে জড়িত তা নিয়ে অবাক জনগণ। এইদিকে এসপিও জওয়ান বিকাশ সরকার জানায়, সে এই গাঁজা পাচারের সাথে জড়িত না। এই ভোলা নাথ শীল সাব্রুম থানাতে এসআই পদে কর্মরত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha