Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল ২০৭ জন ভোটার

ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল ২০৭ জন ভোটার

ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল ২০৭ জন ভোটার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : দুই শতাধিক ভোটার বিরোধী শিবির থেকে যোগদান করেছে ভারতীয় জনতা পার্টিতে। বুধবার সিপিআইএম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ৪২ পরিবারের ২০৭ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। এইদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই যোগদান সভার মধ্য দিয়ে এই ভোটাররা বিজেপি দলে যোগদান করে।

 উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, জনজাতি মোর্চার সহ-সভাপতি বিদ্যুৎ দেববর্মা, বিজেপি নেতা জয়লাল দাস সহ অন্যান্যরা। যোগদান সভায় উপস্থিত বিজেপি নেতৃত্বরা নবাগতদের হাতে দলীয় পাতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরন করে নেন। প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইদিন ৪২ পরিবারের ২০৭ জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছে। তারা বিজেপি দলের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha