Friday, August 14, 2026
বাড়ি রাজ্য মেম্বারের বাড়ীতে নাশকতা মূলক অগ্নিকান্ড

মেম্বারের বাড়ীতে নাশকতা মূলক অগ্নিকান্ড

মেম্বারের বাড়ীতে নাশকতা মূলক অগ্নিকান্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : শাসক দলের পঞ্চায়েত মেম্বারের বাড়ীতে নাশকতা মূলক অগ্নিকান্ড। ঘটনা মোহনপুরের বিজয়নগর গ্রামের তিন ঘরিয়া পাড়ায়। এই অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গেল গোয়াল ঘর। আগুনে পুড়ে মৃত্যু হল একটি গাভীর বাছুরের। আগুনে ঝলসে যায় আরও দুইটি গাভী।

 জানা যায় শুক্রবার ভোরে বাড়ির লোকজন প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পায় বাড়ির অন্যান্য ঘর গুলি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রূপসী রানী ভদ্র দত্ত জানান তিনি কৃষি ও গাভী পালন করে সংসার চালান। তিনি আরও জানান ওনাকে অর্থনৈতিক দিক দিয়ে দূর্বল করে দেওয়ার লক্ষ্যে এলাকার কিছু দুস্কৃতি এই অগ্নি সংযোগ করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha