Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য লোকসভা নির্বাচনের আগে যুব মোর্চার বৈঠক

লোকসভা নির্বাচনের আগে যুব মোর্চার বৈঠক

লোকসভা নির্বাচনের আগে যুব মোর্চার বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : আগামী ২৩শে মার্চ আগরতলায় ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে র‍্যালি ও যুব জমায়েত অনুষ্ঠিত হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই যুব জমায়েত অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পূর্ব ত্রিপুরার আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই র‍্যালি ও যুব জমায়েতকে সামনে রেখে যুব মোর্চার এই বৈঠকের আয়োজন করা হয়। যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত প্রস্তুতি বৈঠকে উপস্থিত প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এই কথা জানান। প্রদীপ প্রজ্বলন করে এ দিনের বৈঠকে উদ্বোধন করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জয়যুক্ত করতে এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্য। নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার আগামী দিনে কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এদিন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha