Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য বাড়ির লোকের বর্তমানে দুঃসাহসিক চুরি

বাড়ির লোকের বর্তমানে দুঃসাহসিক চুরি

বাড়ির লোকের বর্তমানে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : বৃহস্পতিবার রাতে ধর্মনগর নেতাজি পাড়ার পরিমল দাসের বাড়িতে চুরির ঘটনা সংগঠিত হয়। বাড়ির গ্রিল ভেঙ্গে লোহার দরজা খোলে ঘর থেকে তিনটি সোনার চেইন, দুই জোড়া সোনার দুল এবং ৬০ হাজার টাকা নগদ নিয়ে চলে যায় চোরের দল।

 কিন্তু প্রত্যেকেই বাড়িতে ছিলেন এবং কেউ কোন ধরনের শব্দ শুনতে পায়নি, সকালে উঠে দেখেন দরজা খোলা, লোহার রড বাঁকানো, চাবির জায়গায় চাবি নেই। তারপর চুরি হয়েছে বলে ধারণা করতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে যথারীতি একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha