Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বোমা ফেটে গুরুতর আহত ছাত্র

বোমা ফেটে গুরুতর আহত ছাত্র

বোমা ফেটে গুরুতর আহত ছাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : বোমা ফেটে আহত ছাত্র। ঘটনা উদয়পুর সাউথ চন্দ্রপুরের বাবুল দেবনাথের বাড়িতে। ঘটনায় আহত হয়েছে বাবুল দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ। আহত ছাত্রের পরিবারের কাছ থেকে জানা যায়, গত কয়েকদিন ধরে উদয়পুর সাউথ চন্দ্রপুরের বাবুল দেবনাথের ছেলে দেবাসন দেবনাথ অসুস্থ হয়ে পড়ায় তাকে উদয়পুর বনদুয়ার জহর নবোদয় বিদ্যালয় থেকে চিকিৎসা করানোর জন্য বাড়ির লোকজন নিয়ে আসে।

সে উদয়পুর বনদুয়ার জহর নবোদয় বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্র। ছেলেটির মা গত দুইদিন ধরে দেখতে পায় তার বাড়িতে বলের আকারে কিছু একটা পড়ে আছে বাড়ির উঠানে। মনে হয়েছে এটা একটা বল। বুধবার ছাত্রটি বাড়িতে পড়ে থাকা বল মনে করে ধরতে যাওয়া মাত্রই বিকট আওয়াজ করে ফেটে উঠে। আর সঙ্গে সঙ্গে ছাত্র দেবাসনন দেবনাথের মুখ, পা ঝলছে যায়। এলাকার লোকজন ছুটে এসে দেখতে পায় মাটিতে পড়ে রয়েছে দেবাসন। নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহত ছাত্র। তার মা জানায় রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করবেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha