Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য দুটি বাসে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার, আটক ৩

দুটি বাসে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার, আটক ৩

দুটি বাসে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার, আটক ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : দুটি বাসে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ। আগরতলা - গুহাটি গামী বাসে তল্লাশি চালায় পুলিশ। আমবাসা বেত বাগান স্থিত নাকা পয়েন্টের সামনে দুইটি দূরপাল্লার বাস আসতেই বাসটিতে অভিযান চালিয়ে তিনটি ব্যাগ থেকে মোট ১৩ প্যাকেটে ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

এই অভিযানে ছিলেন আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ ও মহকুমা পুলিশ আধিকারিক। সাথে গাঁজা পাচারকারী তিনজনকে আটক করা হয়, এর মধ্যে একজন মেয়ে। মহকুমা পুলিশ আধিকারিক জানান, গোপন খবরের ভিত্তিতে দুইটি বাসে অভিযান চালানো হয়, তিনজন প্যাসেঞ্জারকে সনাক্ত করে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়। যার কালো বাজারি মূল্য আনুমানিক ২ লক্ষাধিক টাকা। তিনজনকে আমবাসা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha